- জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের নিজপাটে সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শহীদ
- বৃহত্তর জৈন্তিয়ার দাবী আদায়ের একমাত্র সংগঠন ছিল জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদ। কানাইঘাট, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার সাবেক ছাত্রনেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত হয় জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদ। তারই প্রেক্ষাপটে বর্তমানে কানাইঘাট, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও জৈন্তাপুর উপজেলা সহ ইউনিয়ন এবং ওয়ার্ডে কমিটি গঠন করা হচ্ছে, গতকাল ১৭ অক্টোবর রাতে জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের নেতৃবৃন্দরা জৈন্তাপুর সদর নিজপাট ইউনিয়ন কমিটি গঠন করেন, কমিটিতে সাংগঠনিক পদে সমাজসেবী সাবেক ছাত্র নেতা এবং শ্রমিক লীগের নিজপাট ইউনিয়নরে সভাপতি ও কমিউনিটি পুলিশিং ফোরামের দুই নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শহীদ নির্বাচিত হন।
শাহজাহান কবির খানঃঃ বুধবার সকালে জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কৃষি বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, সভায় সভাপতিত্বে ছিলেন জৈন্তাপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শামীমা আক্তার। বাংলাদেশ কৃষক লীগের সভাপতি জৈন্তাপুর উপজেলা আব্দুল মান্নান। আরো উপস্থিত ছিলেন কৃষক/কৃষাণী এবং কৃষি অফিসারগন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।



Comments
Post a Comment